Ongoing programme

‎ধর্মীয় ও পারিবারিক আইনে নারীর অধিকার বিষয়ক সেমিনার

‎ধর্মীয় ও পারিবারিক আইনে নারীর  অধিকার বিষয়ক সেমিনার
ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল সংসদ এবং ন্যাশনাল ইয়ুথ ফোরাম বাংলাদেশ- এর যৌথ উদ্যোগে ধর্মীয় ও পারিবারিক আইনে নারীর অধিকার বিষয়ক সেমিনার আজ ১৮ জুলাই ২০২৬ শনিবার হল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর ( প্রশাসন ) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‎শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম , বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান এবং হল সংসদের ভিপি তাসনিম আক্তার আলিফ নাবিলা বক্তব্য দেন। ন্যাশনাল ইয়ুথ ফোরামের সভাপতি অ্যাডভোকেট এম আমিনুল ইসলাম মুনির শুভেচ্ছা বক্তব্য রাখেন। হল সংসদের সাধারণ সম্পাদক মিফতাহুল জান্নাত রিফাত অনুষ্ঠান সঞ্চালন করেন।
‎প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, মতভেদ থাকলেও সবাইকে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। তিনি বলেন, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি আইন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করাও অত্যন্ত জরুরি। আইনে প্রদত্ত অধিকার ও দায়িত্ব সম্পর্কে সবাই অবগত থাকলে কেউ সহজে বঞ্চিত হবে না। এতে সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে। তিনি আইন বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎‎মোহাম্মদ রফিকুল ইসলাম
পরিচালক
জনসংযোগ দপ্তর
ঢাকা বিশ্ববিদ্যালয়
← পিছনে ফিরে যান লাইভ প্রজেক্ট দেখুন
Footer Component